Shihab Ahmed

FAcebook Like

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Sunday, October 14, 2018

নতুন প্রযুক্তিরসবচেয়ে কম দামী এবং সবচেয়ে ছোট কম্পিউটার

October 14, 2018 0
ছবিতে শার্ট প্যান্ট বাদে যে প্রাণীটিকে দেখতে পারছেন সেটি এখন পৃথিবীতে সবচেয়ে ছোট কম্পিউটার | যার দাম মাত্র 40 ডলারের মতো  |

তবে এই যন্ত্রের সাহায্যে গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা, কোডিং, এডিটিং সবই করা যাবে | এখন প্রশ্ন হতে পারে এই ছোট্ট যন্ত্রের মাধ্যমে কিভাবে এত বড় কম্পিউটারের সব কাজ করা সম্ভব | একটু ভালো করে লক্ষ্য করলেই বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে |

এই কম্পিউটার টির নাম  Raspberry pi | নাম শুনে মনে হতে পারে এটা খাওয়ার জিনিস | কিন্তু না এটা খাওয়া ছাড়া আরও অনেক কিছু করতে সক্ষম |

হার্ডওয়ার: এটা কে ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার বলা হয় | এটা কে ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার বলা হয় কারণ এটি লম্বায় 3 ইঞ্চি থেকে একটু বেশি এবং আড়াআড়িভাবে দু ইঞ্চি থেকে একটু বেশি | দেখা যাচ্ছে ছবিটির ডান পাশে দুইটা দুইটা চারটা ইউএসবি পোর্ট রয়েছে | তার পাশে রয়েছে ল্যান পোর্ট বা ইথারনেট পোর্ট যার দ্বারা ইন্টারনেট কানেক্ট করা হয় |ল্যান পোর্ট এর পিছনে রয়েছে 3.5 mm ইয়ারফোন বা হেডফোন আউটপুট জ্যাক | তার ঠিক পাশেই রয়েছে CSI এখানে সার্ভিলেন্স ক্যামেরা সংযুক্ত করা যায় | CSI এর পাশে রয়েছে ফুল সাইজ HDMI ভিডিও আউটপুট এবং তার পাশে রয়েছে মাইক্রো ইউএসবি পাওয়ার ইনপুট | কম্পিউটার টির বাম পাশে রয়েছে DSI, যার দ্বারা এক্সটার্নাল মনিটর সংযুক্ত করা যাবে | DSI এর পাশে রয়েছে ওয়াইফাই অ্যান্টেনা এর মাধ্যমে এই যন্ত্রটি দ্বারা ওয়াইফাই কানেক্টেড করা যাবে | তার ঠিক উপরে রয়েছে এই বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা যার দ্বারা Raspberry pi সবচেয়ে বেশি ব্যবহৃত হয় | এই পোর্টটি দ্বারা সেন্সর থেকে শুরু করে কুলিং ফ্যান পর্যন্ত সবকিছুই সংযুক্ত করা যাবে | সবশেষ এই বোর্ডটির কেন্দ্রে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিপসেট বা প্রসেসর (Quadcore 1.2GHz, 64bit) এবং রয়েছে 1GB Ram | মাদারবোর্ডের পেছনদিকে রয়েছে মাইক্রোএসডি স্লট যার দ্বারা মেমোরি কার্ড  যুক্ত করা যায় 

সুতরাং বোঝা যাচ্ছে কম্পিউটারের সকল হার্ডওয়ারের ভিতরে সংযুক্ত করা আছে | তাই যন্ত্রটি কম্পিউটারের মতো কাজ করতে সক্ষম | এতে স্মার্টফোনের মোবাইল চার্জার দিয়ে পাওয়ার সাপ্লাই করা হয় | Raspberry pi তে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ রয়েছে | অপারেটিং সিস্টেম Raspberry pi  এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে | 

সুতরাং আমরা বলতে পারি এটা একটি যুগান্তকারী আবিষ্কার | যারা এটা ব্যবহার করতে চান তারা অনলাইন থেকে ক্রয় করতে পারেন | বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা জিমেইল দ্বারা যোগাযোগ করুন | ধন্যবাদ 


Read More

Saturday, October 13, 2018

ডেক্সটপ VS ল্যাপটপ কোনটা বেস্ট

October 13, 2018 1

বর্তমান যুগে অর্থাৎ তথ্য বিপ্লবের যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস হল কম্পিউটার | এক সময় যা রাখতে পুরো একটা ঘরের দরকার ছিল, কিন্তু বর্তমানে তা ছোট হতে হতে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে চেহারা চোখ কান নাক মুখের দিক দিয়ে এখন কম্পিউটার দুই প্রকারের ডেস্কটপ এবং ল্যাপটপ প্রতিদিনই হাজার হাজার কম্পিউটার ক্রয় বিক্রয় হচ্ছে |

কম্পিউটার ক্রেতাদের কাছে একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেছে কোনটি কিনব ডেস্কটপ নাকি ল্যাপটপ ??? যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছে তাদের সবার মাথায় একবার হলেও একটা প্রশ্ন জেগেছে কম্পিউটার ল্যাপটপ কিনবো নাকি ডেক্সটপ কিনবো |আবার যারা কিনে ফেলেছে তারা পাবে ঠিক করলাম নাকি ভুল করলাম | আপনি ল্যাপটপ কিনবেন নাকি ডেক্সটপ কিনবেন এটা  সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার কাজের উপর ভিত্তি করে |

প্রথমত আপনি যদি গেম খেলতে চান তবে সরাসরি ল্যাপটপকে দূরে ফেলে দিন | আপনাকে ভালো পারফরমেন্স এবং ভালো মানের  গ্রাফিক্সের গেম খেলতে অবশ্যই অবশ্যই ডেক্সটপকে বেছে নিতে হবে | কারণ ডেক্সটপ এবং ল্যাপটপের গেমিং পারফরম্যান্স কে তুলনা করলে দেখা যায় ডেক্সটপ এর গেমিং পারফরমেন্স ল্যাপটপের থেকে নিঃসন্দেহে দ্বিগুণ |

এবার আসুন আপনি যদি ভিডিও এডিটিং অডিও এডিটিং বা গ্রাফিক্স কাজ করতে চান তাহলেও আপনাকে অবশ্যই ডেক্সটপ পছন্দ করতে হবে| অন্যদিকে আপনি যদি ছোটখাটো কাজ যেমন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস , ব্রাউজিং করতে চান তাহলে আপনি ল্যাপটপ পছন্দ করতে পারেন,  কারণ ল্যাপটপ পোর্টেবল এবং এটি আপনি আপনার ইউনিভার্সিটি বা কলেজে স্কুলে নিয়ে যেতে পারছেন এবং প্রেজেন্টেশন সবার সামনে উপস্থাপন করতে পারছেন | এদিক দিয়ে ল্যাপটপ সুবিধাজনক |
সুতরাং একটু ভারী কাজ করতে হলে অবশ্যই আপনাকে ডেক্সটপ ব্যবহার করতে হবে | কারণ এখানে পারফরমেন্সের একটা বিষয় আছে |

আমি যদি একটা Core-i7 6th generation ল্যাপটপ এবং একটি Core-i7 6th generation ডেক্সটপ পাশাপাশি নিয়ে তুলনা করি | তবে দেখা যাবে ডেক্সটপ এর পারফরমেন্স ল্যাপটপের তুলনায় দ্বিগুণ |এর অনেকগুলো কারণ আছে সবচেয়ে বড় যে কারণটা সেটা হল পাওয়ার ইফিসিয়েন্সি | ল্যাপটপ এবং ডেস্কটপ উভয়ই অনেক ধরনের হার্ডওয়ার সমন্বয়ে তৈরি | কিন্তু ল্যাপটপ চলে ব্যাটারি এর পাওয়ার দিয়ে অন্যদিকে ডেক্সটপ সাথে সরাসরি বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত | ল্যাপটপের ব্যাটারি দিয়ে সবগুলো হার্ডওয়্যারকে সম্পূর্ণ ভোল্টেজ বা তার চাহিদা অনুযায়ী ভোল্টেজ জোগান দেওয়া সম্ভব হয় না | তাই ল্যাপটপ থেকে সম্পূর্ণ পারফরম্যান্স পাওয়া যায় না | কিন্তু ডেক্সটপ সরাসরি বিদ্যুতের সাথে সংযুক্ত থাকার ডেক্সটপ এর সকল হার্ডওয়ারগুলো তার চাহিদা মতো ভোল্টেজ গ্রহণ করতে পারে এবং বহুগুণ বেশি পারফরম্যান্স দেয় |

তারপর যে বিষয়টি হল ভেন্টিলেশন | ল্যাপটপের  অনেকগুলো হার্ডওয়ার একসাথে কম্প্যাক্ট করা থাকে তাই এর ভেন্টিলেশন  খুবই দুর্বল | কারণ এর ভিতরে ঠিকমতো বাতাস যাওয়া-আসা করতে পারে না | অন্যদিকে ডেক্সটপে পর্যাপ্ত ভেন্টিলেশন এর সুবিধা রয়েছে |

মূল্য এর দিক দিয়েও ডেক্সটপ এগিয়ে রয়েছে কারণ একটা একি কনফিগারেশনের ল্যাপটপ থেকে ডেক্সটপের দাম তুলনামূলক কম |

ডেক্সটপ এর একটি অন্যতম সুবিধা হল এই যে যখন ইচ্ছা তখন ডেক্সটপকে আপগ্রেড করা সম্ভব | কারণ যেকোনো সময় ডেক্সটপ এর মাদারবোর্ড,প্রসেসর এবং হার্ডডিস্ক পরিবর্তন করা যায় |

সব সুবিধা অসুবিধা পর্যালোচনার ভিত্তিতে বলা যায়, যদি আমাদের কম্পিউটারটি খুব বেশি পোর্টেবল এর প্রয়োজন না হয় তবে ডেক্সটপ অফ ইজ দ্যা বেস্ট কারণ ডেক্সটপ এর গেমিং পারফরম্যান্স এডিটিং পারফরম্যান্স সবকিছুই ল্যাপটপ থেকে বেশি |

 সুতরাং আমরা যদি নাম্বারিং করি ডেক্সটপকে দেওয়া যায় 5 এবং ল্যাপটপকে দেওয়া যায় 2 |

ধন্যবাদ , আমাদের বাকি আর্টিকেলগুলো পড়ার অনুরোধ রইল |
Read More

Friday, October 12, 2018

HTML

October 12, 2018 0
HTML (Class 1)
                                                       
এই পর্বে আমরা HTML সম্পর্কে আলোচনা  করছি, এই পর্বে আমরা html  বেসিক সম্পর্কে আলোচনা করব | 
HTML(Hyper Text Markup Language )ওয়েব পেজ তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা | স্যার টিমোথি জন বার্নার্স লি এই ভাষা প্রচলন শুরু করেন এই ভাষার মাধ্যমে খুব সহজেই  কার্যকরী ওয়েব পেজ তৈরী করা সম্ভব ,এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব |

TAG: মূলত এইচটিএমএল হল এক প্রকার কোডিং যা বিভিন্ন ট্যাগ ও এট্টিবিউট এর সমন্বয়ে তৈরি | যেমন:
                                         <tag name>Content/text</tag name>
এটা একটা সিম্পল এইচটিএমএল কোডিং | এইচটিএমএল লেখার সময় বিভিন্ন ট্যাগ ব্যবহার করা হয়
ট্যাগ বা কিওয়ার্ডগুলো জোড়া অ্যাঙ্গেল ব্রাকেট এর মধ্যে লিখতে হয় | প্রথম অ্যাঙ্গেল ব্রাকেট < > কে ওপেনিং ট্যাগ এবং শেষে স্লাসসহ অ্যাঙ্গেল  ব্রাকেট  </> কে ক্লোজিং ট্যাগ বলা হয় |যেমন:
                                           Input: <html> This is a html document</html>
                                           Output: This is a html document
কনটেন্টকে ভিন্নভাবে প্রদর্শন করার জন্য ভিন্ন ভিন্ন ট্যাগ ব্যবহার করা হয় |

Attribute: এইচটিএমএল এট্রিবিউট হল কোন  কোন টেক্সট বা কনটেন্ট এর বৈশিষ্ট্য নির্ধারক | যেমন এইচটিএমএল ট্যাগ এর ভিতর কোন টেক্সট আছে এখন এই টেক্সটকে যদি নীল কালার বা রং করা হয় তবে এর এট্রিবিউট হবেন নীল রং |
Input:    <p style="color:blue">This is a blog post </P>
Output: This is a blog post 
এক্ষেত্রে color:blue অংশটুকু এট্রিবিউট ভ্যালু |

আমরা এইচটিএমএল ট্যাগ ও এট্টিবিউট সম্পর্কে জেনেছি এখন আমরা কোন ট্যাগ বা কোন কিওয়ার্ড কি কাজে ব্যবহৃত হয় সে সম্পর্কে জানব :

ট্যাগের নাম
ট্যাগের বিবরণ
<!–….–>
মন্তব্য লেখার জন্য
<!DOCTYPE>
ডকুমেন্টটি কী ধরণের তা ব্রাউজারকে বোঝানোর জন্য
<html>…….</html>
HTML ডকুমেন্ট বোঝানোর জন্য
<head>…..</head>
HTML ডকুমেন্টে head অংশ নির্ধারণ করে ।
<title>……</title>
ডকুমেন্টের টাইটেল বোঝানোর জন্য,ব্রাউজারের টাইটেল বারে প্রদর্শিত হয়
<body>…</body>
body ট্যাগের ভিতর যা লিখা হবে তা ওয়েব পেজে প্রদর্শিত হবে
<b>…..</b>
টেক্সটকে বোল্ড করার জন্য 
<em>….</em>
টেক্সটকে emphasized করার জন্য
<i>…..</i>
কোনো টেক্সটকে italic করার জন্য
<small>…</small>
কোনো টেক্সটকে ছোট করার জন্য
<big>…</big>
টেক্সটকে বড় করার জন্য
<blink>….</blink>
টেক্সটকে একবার প্রদর্শন করবে আবার করবেনা 
<blockquote>…
</blockquote>
বিশেষ উক্তি প্রকাশ করার জন্য 
<strike>….
</strike>
টেক্সটের মাঝে কাটা দাগ দিতে 
<del>….</del>
টেক্সটের মাঝে কাটা দাগ দিতে 
<strong>…</strong>
টেক্সটকে বোল্ড করার জন্য 
<a>….</a>
এটি একটি এঙ্কর ট্যাগ যা লিঙ্ক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়
<img>…</img>
ছবি সংযুক্ত করতে ব্যবহার করা হয়
<abbr>…..</abbr>
সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়
<samp>….</samp>
কোনো বিষয়কে নমুনা হিসেবে দেখাতে 
<code>….</code>
কোনো বিশেষ বাক্যকে Fixed-Width ফরমেটে লিখতে ব্যবহার করতে হয়
<form>….</form>
যেকোনো ফর্ম তৈরি করার জন্য 
<h1>…….</h1>
.
<h6>….</h6>
এটি দ্বারা শিরোনাম (Heading ) নির্দেশ করে । এটি h1 থেকে h6 পর্যন্ত রয়েছে
<table>…..</table>
টেবিল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
…
Division   তৈরিতে  এই  ট্যাগ  ব্যবহার করা হয়
<row>….</row>
যেকোনো রো বা সারি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<col>…..</col>
যেকোনো কলাম তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<tr>….</tr>
টেবিলের  রো বা সারি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<td>….</td>
টেবিলের সেল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<th>…..</th>
টেবিলের হেডিং বা শিরোনাম  তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<hr/>
ভূমির সমান্তরাল রেখা  তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<input>…..</input>
যেকোনো ধরনের ইনপুট ফিল্ড তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<list>……</list>
লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<ol>…..</ol>
অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<ul>….</ul>
আন অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<u>….</u>
আন্ডার লাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<sub>…..</sub>
কোনো টেক্সটকে একটু নিচে স্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<sup>………</sup>
কোনো টেক্সটকে একটু উপরে স্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
……
কোনো ওয়েব পেজকে ফ্রেমের মধ্যে রাখতে ব্যবহার করা হয়
<p>……</p>
প্যারাগ্রাফ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<style>……</style>
ওয়েব পেজকে স্টাইল করতে ব্যবহার করা হয়
<font>…..</font>
ফন্টের সাইজ ও  কালার নির্ধারণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<br/>
লাইন ব্রেক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<marquee>……</marquee>
চলমান লিখা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
<pre>…..</pre>
একপাশে কবিতার মত লাইন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়



Read More

Post Top Ad

Your Ad Spot