Shihab Ahmed: tech

FAcebook Like

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label tech. Show all posts
Showing posts with label tech. Show all posts

Tuesday, October 23, 2018

গুগলের পাঁচটি সফটওয়্যার যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে চলেছে

October 23, 2018 1
বর্তমানে পৃথিবীর অন্যতম ধনী ও শ্রেষ্ঠ প্রতিষঠান গুগোল. প্রতিনিয়ত মানুষের সেবায় গুগল তৈরি করে যাচ্ছে নতুন নতুন সব আশ্চর্যজনক সফটওয়্যার হার্ডওয়্যার এবং টেকনোলজি | এই প্রবন্ধে আমরা গুগলের পাঁচটি যুগান্তকারী সফটওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনা করছি | এই পাঁচটি সফটওয়্যার এর আগেও আরো পাঁচটি সফটওয়্যার রয়েছে যার সম্পর্কে এই ওয়েবসাইটে ইংরেজিতে একটি পোস্ট করা হয়েছে | সেগুলো আগে দেখার অনুরোধ রইলো |



GOOGLE TRANSLATOR: গুগল ট্রান্সলেটর একটি অভাবনীয় প্রোগ্রাম পৃথিবীর প্রতিটি দেশের নিজস্ব নিজস্ব ভাষা রয়েছে এবং সেগুলো পরস্পর থেকে আলাদা | তাই এক ভাষাভাষী লোকের দ্বারা অন্য ভাষা বোঝা সম্ভব হয়ে ওঠে না | বিশেষ করে ভিনদেশী পর্যটকেরা অন্য ভাষাভাষী দেশে গিয়ে সমস্যায় পড়ে যায় | এই সমস্যার সমাধান নিয়ে এসেছে গুগল ট্রান্সলেটর | গুগল ট্রান্সলেটরের সাহয্যে যে কোন টেক্সট বা ছবি নিজের ভাষায় সম্ভবপর হয় | যার মাধ্যমে যেকোন মানুষ যেকোন জায়গায় থেকেঅন্য ভাষা কে নিজের ভাষায় বোঝার উপযোগী করে নিতে পারে | সম্প্রতি এতে নিউরাল মেশিন সংযুক্ত হতে যাচ্ছে | উল্লেখ্য নিউরাল মেশিন হল মানুষের ভাষা কম্পিউটার কে বোঝানো | গুগল ট্রান্সলেটর বর্তমানে ভাষাগত সমস্যা প্রায় দূর করে ফেলেছে |

PANAROMIA: পৃথিবীর প্রায় সব মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে | গুগলেরও কয়েকটি সামাজিক মাধ্যম রয়েছে | তার মধ্যে অন্যতম একটি হলো প্যানোরামিয়ো | এর মাধ্যমে বন্ধুদের সাথে বিভিন্ন ছবি ও ভিডিও আদান প্রদান করা যাবে | এছাড়াও এই সফটওয়ারটির আরো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে | যেমন এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা কপিরাইটেড ছবি সরাসরি ক্রয় করতে পারবো |  

Think with Google (থিঙ্ক উইথ গুগল): বিভিন্ন সময়ে মার্কেটাররা নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যান | তাই গুগোল একটি সফটওয়্যার বের করেছে যার নাম থিঙ্ক উইথ গুগল |থিঙ্ক উইথ গুগল নাম শুনেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে | এই সফটওয়্যারটির মাধ্যমে মার্কেটাররা, মার্কেটিং ট্রেন্ড এবং ক্রেতা ও বিভিন্ন কোম্পানির বাজারজাতকরণ তথ্য সম্পর্কে ধারনা পাবেন। এভাবেই গুগল মানুষের নানাবিধ সমস্যার সমাধান খুঁজে বের হচ্ছে করছে | 







Read More

Sunday, October 14, 2018

Pocophone F1 | সবচেয়ে কম দামি ফ্লাগশিপ স্মার্টফোন

October 14, 2018 0
Qualcomm snapdragon 845 octacore Processor , 6/8 GB Ram,  64/128/256 GB Rom, 4000 MAh battery (First charging) with liquid cooling system, 20mp Front camera, Ai dual rare camera এইফোনের দাম কত হতে পারে ? কমপক্ষে 60 বা 65 হাজার | 

                                                                                                                                                     

কিন্তু না আমরা কথা বলছি Xiaomi pocophone F1 সম্পর্কে একে ছাগলের দাম এ হাতি ও বলতে পারেন আবার গরিবের iphone x থেকেও বেশি কিছুও বলতে পারেন | এই স্মার্টফোনটির দাম মাত্র
 30 হাজার টাকা | চমকে যাবার কিছু নাই সত্যিই তাই | এই স্মার্টফোনটি Formula 1 (F1) রেসিং কারের মতোই বাজারে জায়গা দখল করেছে | 

স্মার্ট ফোনটির পেছনের অংশ পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি এবং নিচের দিকে রয়েছে Pocophone  এর ব্রান্ডিং, উপরে রয়েছে ডুয়াল ক্যামেরা এবং তার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর | তার ডান পাশে আসে এলইডি ফ্ল্যাশ | ফোনের উপরের দিকে আছে 3.5mm অডিও জ্যাক | নিচের দিকে আছে একটি 
USB type C Charging port (fast charging)  এবং স্পিকার | বাম পাশে আছে সিম এবং মেমরি স্লট এবং ডান পাশে আছে পাওয়ার বাটন এবং দুটি ভলিউম বাটন | এই ফোনে ফেইস আনলক সিস্টেম রয়েছে
ফোনের গেমিং পারফরমেন্স অসাধারণ | ফোনটিতে লিকুইড কুলিং সিস্টেম থাকায় গেম খেলার সময় প্রথম দিকে হাল্কা গরম হলেও পরে আবার ঠান্ডা হয়ে যায় | অল্প পরিমাণে গেমিং এবং ব্রাউজিং করলে ব্যাটারি চার্জ দিয়ে প্রায় এক দিন চালানো সম্ভব | 

ফোনের সামনের দিকে আছে Notched Display যার মধ্যে রয়েছে ক্যামেরা, ইয়ার পিস | ডিসপ্লে সাইজ
6.1 inch এবং aspect ratio 18:9 | ফোনটি টাচ এবং ভিডিও পারফরম্যান্স দুটি অসাধারণ | সফটওয়্যার হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড Oreo 8.1| ফোনটির প্রত্যেকটা প্রোগ্রাম সুপারফাস্ট কাজ করে | ফোনটি বর্তমানে শুধুমাত্র ভারতে অফিশিয়ালি পাবলিশ করা হয়েছে | 

Pocophone F1 data:

Body: Weight:180 gm
           Build: Front glass, Plastic body
           Sim: Hybrid Dual Sim {nano}
Display: Size: 6.18 inch
              Resolution : 1080*2246 pixels
Memory: 64/128/256 GB (internal)
               Slots: Up to 256 GB
Platform: OS : Android 8.1 (Oreo)
                Chipset: Qualcomm snapdragon 845  Octa-core
                Gpu: Adreno 630
Camera: Front 20mp, rare 12+5 mp 
Battery: non removable Li-Po  4000 mAh 
            

Read More

নতুন প্রযুক্তিরসবচেয়ে কম দামী এবং সবচেয়ে ছোট কম্পিউটার

October 14, 2018 0
ছবিতে শার্ট প্যান্ট বাদে যে প্রাণীটিকে দেখতে পারছেন সেটি এখন পৃথিবীতে সবচেয়ে ছোট কম্পিউটার | যার দাম মাত্র 40 ডলারের মতো  |

তবে এই যন্ত্রের সাহায্যে গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা, কোডিং, এডিটিং সবই করা যাবে | এখন প্রশ্ন হতে পারে এই ছোট্ট যন্ত্রের মাধ্যমে কিভাবে এত বড় কম্পিউটারের সব কাজ করা সম্ভব | একটু ভালো করে লক্ষ্য করলেই বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে |

এই কম্পিউটার টির নাম  Raspberry pi | নাম শুনে মনে হতে পারে এটা খাওয়ার জিনিস | কিন্তু না এটা খাওয়া ছাড়া আরও অনেক কিছু করতে সক্ষম |

হার্ডওয়ার: এটা কে ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার বলা হয় | এটা কে ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার বলা হয় কারণ এটি লম্বায় 3 ইঞ্চি থেকে একটু বেশি এবং আড়াআড়িভাবে দু ইঞ্চি থেকে একটু বেশি | দেখা যাচ্ছে ছবিটির ডান পাশে দুইটা দুইটা চারটা ইউএসবি পোর্ট রয়েছে | তার পাশে রয়েছে ল্যান পোর্ট বা ইথারনেট পোর্ট যার দ্বারা ইন্টারনেট কানেক্ট করা হয় |ল্যান পোর্ট এর পিছনে রয়েছে 3.5 mm ইয়ারফোন বা হেডফোন আউটপুট জ্যাক | তার ঠিক পাশেই রয়েছে CSI এখানে সার্ভিলেন্স ক্যামেরা সংযুক্ত করা যায় | CSI এর পাশে রয়েছে ফুল সাইজ HDMI ভিডিও আউটপুট এবং তার পাশে রয়েছে মাইক্রো ইউএসবি পাওয়ার ইনপুট | কম্পিউটার টির বাম পাশে রয়েছে DSI, যার দ্বারা এক্সটার্নাল মনিটর সংযুক্ত করা যাবে | DSI এর পাশে রয়েছে ওয়াইফাই অ্যান্টেনা এর মাধ্যমে এই যন্ত্রটি দ্বারা ওয়াইফাই কানেক্টেড করা যাবে | তার ঠিক উপরে রয়েছে এই বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা যার দ্বারা Raspberry pi সবচেয়ে বেশি ব্যবহৃত হয় | এই পোর্টটি দ্বারা সেন্সর থেকে শুরু করে কুলিং ফ্যান পর্যন্ত সবকিছুই সংযুক্ত করা যাবে | সবশেষ এই বোর্ডটির কেন্দ্রে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিপসেট বা প্রসেসর (Quadcore 1.2GHz, 64bit) এবং রয়েছে 1GB Ram | মাদারবোর্ডের পেছনদিকে রয়েছে মাইক্রোএসডি স্লট যার দ্বারা মেমোরি কার্ড  যুক্ত করা যায় 

সুতরাং বোঝা যাচ্ছে কম্পিউটারের সকল হার্ডওয়ারের ভিতরে সংযুক্ত করা আছে | তাই যন্ত্রটি কম্পিউটারের মতো কাজ করতে সক্ষম | এতে স্মার্টফোনের মোবাইল চার্জার দিয়ে পাওয়ার সাপ্লাই করা হয় | Raspberry pi তে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ রয়েছে | অপারেটিং সিস্টেম Raspberry pi  এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে | 

সুতরাং আমরা বলতে পারি এটা একটি যুগান্তকারী আবিষ্কার | যারা এটা ব্যবহার করতে চান তারা অনলাইন থেকে ক্রয় করতে পারেন | বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা জিমেইল দ্বারা যোগাযোগ করুন | ধন্যবাদ 


Read More

Saturday, October 13, 2018

ডেক্সটপ VS ল্যাপটপ কোনটা বেস্ট

October 13, 2018 1

বর্তমান যুগে অর্থাৎ তথ্য বিপ্লবের যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস হল কম্পিউটার | এক সময় যা রাখতে পুরো একটা ঘরের দরকার ছিল, কিন্তু বর্তমানে তা ছোট হতে হতে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে চেহারা চোখ কান নাক মুখের দিক দিয়ে এখন কম্পিউটার দুই প্রকারের ডেস্কটপ এবং ল্যাপটপ প্রতিদিনই হাজার হাজার কম্পিউটার ক্রয় বিক্রয় হচ্ছে |

কম্পিউটার ক্রেতাদের কাছে একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেছে কোনটি কিনব ডেস্কটপ নাকি ল্যাপটপ ??? যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছে তাদের সবার মাথায় একবার হলেও একটা প্রশ্ন জেগেছে কম্পিউটার ল্যাপটপ কিনবো নাকি ডেক্সটপ কিনবো |আবার যারা কিনে ফেলেছে তারা পাবে ঠিক করলাম নাকি ভুল করলাম | আপনি ল্যাপটপ কিনবেন নাকি ডেক্সটপ কিনবেন এটা  সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার কাজের উপর ভিত্তি করে |

প্রথমত আপনি যদি গেম খেলতে চান তবে সরাসরি ল্যাপটপকে দূরে ফেলে দিন | আপনাকে ভালো পারফরমেন্স এবং ভালো মানের  গ্রাফিক্সের গেম খেলতে অবশ্যই অবশ্যই ডেক্সটপকে বেছে নিতে হবে | কারণ ডেক্সটপ এবং ল্যাপটপের গেমিং পারফরম্যান্স কে তুলনা করলে দেখা যায় ডেক্সটপ এর গেমিং পারফরমেন্স ল্যাপটপের থেকে নিঃসন্দেহে দ্বিগুণ |

এবার আসুন আপনি যদি ভিডিও এডিটিং অডিও এডিটিং বা গ্রাফিক্স কাজ করতে চান তাহলেও আপনাকে অবশ্যই ডেক্সটপ পছন্দ করতে হবে| অন্যদিকে আপনি যদি ছোটখাটো কাজ যেমন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস , ব্রাউজিং করতে চান তাহলে আপনি ল্যাপটপ পছন্দ করতে পারেন,  কারণ ল্যাপটপ পোর্টেবল এবং এটি আপনি আপনার ইউনিভার্সিটি বা কলেজে স্কুলে নিয়ে যেতে পারছেন এবং প্রেজেন্টেশন সবার সামনে উপস্থাপন করতে পারছেন | এদিক দিয়ে ল্যাপটপ সুবিধাজনক |
সুতরাং একটু ভারী কাজ করতে হলে অবশ্যই আপনাকে ডেক্সটপ ব্যবহার করতে হবে | কারণ এখানে পারফরমেন্সের একটা বিষয় আছে |

আমি যদি একটা Core-i7 6th generation ল্যাপটপ এবং একটি Core-i7 6th generation ডেক্সটপ পাশাপাশি নিয়ে তুলনা করি | তবে দেখা যাবে ডেক্সটপ এর পারফরমেন্স ল্যাপটপের তুলনায় দ্বিগুণ |এর অনেকগুলো কারণ আছে সবচেয়ে বড় যে কারণটা সেটা হল পাওয়ার ইফিসিয়েন্সি | ল্যাপটপ এবং ডেস্কটপ উভয়ই অনেক ধরনের হার্ডওয়ার সমন্বয়ে তৈরি | কিন্তু ল্যাপটপ চলে ব্যাটারি এর পাওয়ার দিয়ে অন্যদিকে ডেক্সটপ সাথে সরাসরি বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত | ল্যাপটপের ব্যাটারি দিয়ে সবগুলো হার্ডওয়্যারকে সম্পূর্ণ ভোল্টেজ বা তার চাহিদা অনুযায়ী ভোল্টেজ জোগান দেওয়া সম্ভব হয় না | তাই ল্যাপটপ থেকে সম্পূর্ণ পারফরম্যান্স পাওয়া যায় না | কিন্তু ডেক্সটপ সরাসরি বিদ্যুতের সাথে সংযুক্ত থাকার ডেক্সটপ এর সকল হার্ডওয়ারগুলো তার চাহিদা মতো ভোল্টেজ গ্রহণ করতে পারে এবং বহুগুণ বেশি পারফরম্যান্স দেয় |

তারপর যে বিষয়টি হল ভেন্টিলেশন | ল্যাপটপের  অনেকগুলো হার্ডওয়ার একসাথে কম্প্যাক্ট করা থাকে তাই এর ভেন্টিলেশন  খুবই দুর্বল | কারণ এর ভিতরে ঠিকমতো বাতাস যাওয়া-আসা করতে পারে না | অন্যদিকে ডেক্সটপে পর্যাপ্ত ভেন্টিলেশন এর সুবিধা রয়েছে |

মূল্য এর দিক দিয়েও ডেক্সটপ এগিয়ে রয়েছে কারণ একটা একি কনফিগারেশনের ল্যাপটপ থেকে ডেক্সটপের দাম তুলনামূলক কম |

ডেক্সটপ এর একটি অন্যতম সুবিধা হল এই যে যখন ইচ্ছা তখন ডেক্সটপকে আপগ্রেড করা সম্ভব | কারণ যেকোনো সময় ডেক্সটপ এর মাদারবোর্ড,প্রসেসর এবং হার্ডডিস্ক পরিবর্তন করা যায় |

সব সুবিধা অসুবিধা পর্যালোচনার ভিত্তিতে বলা যায়, যদি আমাদের কম্পিউটারটি খুব বেশি পোর্টেবল এর প্রয়োজন না হয় তবে ডেক্সটপ অফ ইজ দ্যা বেস্ট কারণ ডেক্সটপ এর গেমিং পারফরম্যান্স এডিটিং পারফরম্যান্স সবকিছুই ল্যাপটপ থেকে বেশি |

 সুতরাং আমরা যদি নাম্বারিং করি ডেক্সটপকে দেওয়া যায় 5 এবং ল্যাপটপকে দেওয়া যায় 2 |

ধন্যবাদ , আমাদের বাকি আর্টিকেলগুলো পড়ার অনুরোধ রইল |
Read More

Post Top Ad

Your Ad Spot